• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই শহীদদের মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুলাই ২০২৬, ১০:০৭ পি.এম.
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অনেকের মরদেহ ঢাকার একটি হাসপাতাল থেকে পাশের নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল বলে তদন্তে তথ্য মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষসহ জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানসংলগ্ন জুলাই শহিদদের গণকবর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, রায়েরবাজারের ওই গণকবরে মোট ১১৪টি মরদেহ দাফন করা হয়েছে। এর মধ্যে আটজন জুলাই শহীদের পরিচয় নিশ্চিত করা গেছে। বাকি মরদেহগুলোর পরিচয় শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, "নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে যেসব মরদেহের তথ্য পাওয়া গেছে, সেগুলোর পরিচয়ও শনাক্তের চেষ্টা চলছে।"

তিনি আরও বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। সেই ঘটনার তদন্তের অংশ হিসেবেই গণকবরগুলো পরিদর্শন করা হচ্ছে। এখন পর্যন্ত ৮৩৪ জন জুলাই শহীদের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে।

মো. আমিনুল ইসলাম জানান, রায়েরবাজারের পাশাপাশি জুরাইন, মাতুয়াইল, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের গণকবরও পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষাসহ বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত
কোনো ধরনের উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী
জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন সমাপ্ত