• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হাজতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামি বাহির থেকে গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি    ২ জুলাই ২০২৬, ০৯:০৭ এ.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

আদালতের কাগজে কলমে তিনি ছিলেন কারাগারে। কিন্তু বাস্তবে দীর্ঘদিন ধরে বাইরে অবস্থান করছিলেন দণ্ডপ্রাপ্ত আসামি। সম্প্রতি অন্য একটি ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর সামনে আসে বিস্ময়কর এ তথ্য। ঘটনাটি নিয়ে সাতক্ষীরা বিচারাঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায় সোমবার (২৭ জুন) তালা থানা পুলিশ পৃথক ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ছিলেন আব্দুল মাজেদ নামে এক ব্যক্তি। তার বিরুদ্ধে জারি থাকা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। তবে আদালতের নথি অনুযায়ী ২০২৫ সালের ৮ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট একটি মামলায় আব্দুল মাজেদকে এক বছরের কারাদণ্ড দেন সাতক্ষীরা যুগ্ম দায়রা জজ (দ্বিতীয়) আদালত।

একই বছরের ২৮ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছিল। কিন্তু আদালতের নথিতে আসামিকে কারাগারে দেখানো হলেও সম্প্রতি পুলিশের হাতে পুনরায় গ্রেপ্তার হওয়ার ঘটনায় প্রশ্ন ওঠে তিনি এতদিন বাইরে ছিলেন কীভাবে?

বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মামলার বাদী ও সংশ্লিষ্ট আইনজীবীরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জেলা কারাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজি হননি। পরে বিষয়টি জানতে সাতক্ষীরা যুগ্ম দায়রা জজ (দ্বিতীয়) আদালতে গেলে বেঞ্চ সহকারী মনিরুল ইসলাম জানান এটি একটি ভুল বা মিসটেক-এর কারণে ঘটেছে।

মামলার আইনজীবীদের দাবি আদালতের রায়ে এক বছরের কারাদণ্ড থাকলেও কারাগারে পাঠানো আদেশে ভুলবশত এক মাসের সাজা উল্লেখ করা হয়েছিল। ফলে এক মাস কারাভোগের পর আব্দুল মাজেদ মুক্তি পান এবং দীর্ঘদিন বাইরে অবস্থান করেন।

ভিওডি বাংলা/আবদুল্লাহ আল মামুন/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
রাখাইনে বোমা বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ
ফাইল ছবি
লাইভে এসে দল ছাড়ার ঘোষণা দিলেন এনসিপি নেতা
বাঁ থেকে স্বামী সজল কুমার দেউরী, তার স্ত্রী রঞ্জিতা রানী হালদার ও পরকীয়া প্রেমিক অভিযুক্ত শোভন বেপারী।  ছবি: ভিওডি বাংলা
ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় যুবকের আত্মহত্যা