• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

পরিবেশের ক্ষতি ১০ লাখ টাকা

৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা

  নাটোর প্রতিনিধি
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৭:১৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা উপজেলার হাটবিলা বিলে ফাঁদ পেতে প্রায় ৪০০টি শালিক পাখি শিকার ও হত্যার ঘটনায় চার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ। বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে দায়ের করা মামলায় পরিবেশের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাতে রাজশাহী সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) জাহিদুল ইসলাম বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন উপজেলার হাটবিলা গ্রামের বিপ্লব তালুকদার (৩৫), মো. আশিক (২৪), মো. ইসলাম (২৬) ও মো. সজীব (৩২)।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই হাটবিলা বিলে ফাঁস জাল ও বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করে অভিযুক্তরা প্রায় ৪০০টি শালিক পাখি শিকার করেন। পাখির মাংস খাওয়ার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনাটি প্রথমে গোপন থাকলেও পরে পাখি শিকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জনসম্মুখে আসে। এরপর বন বিভাগ ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার দাবি করে আইনগত পদক্ষেপ নেয়।

রাজশাহী সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর স্থানীয়ভাবে তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেই মামলাটি দায়ের করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, শালিকসহ বন্য পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা, ক্ষতিকর পোকামাকড় দমন এবং উদ্ভিদের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভিযুক্তদের কর্মকাণ্ডে পরিবেশ ও বন্য প্রাণীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বন বিভাগের দাবি।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/আর 

 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
গাজীপুরে শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট
ছবি: ভিওডি বাংলা
সীমান্তে গোলাগুলি, বিজিবির পাল্টা প্রতিরোধে পিছু হটল সশস্ত্র চোরাকারবারিরা
ছবি: সংগৃহীত
প্রতি বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’: ববি হাজ্জাজ