• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খেলার মাঠ ও পার্ক দখলমুক্তে অভিযান চলবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুলাই ২০২৬, ০৬:৩২ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

খেলার মাঠ ও পার্ক অবৈধ দখলমুক্ত রাখতে সরকারের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) খেলার মাঠ ও পার্ক থেকে ইতোমধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় মোট ১৮৯টি পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান রয়েছে। এর মধ্যে ৩৮টি ডিএনসিসির নিজস্ব মালিকানাধীন। এগুলোর মধ্যে রয়েছে ২৪টি পার্ক, ৬টি খেলার মাঠ, ৪টি শিশু পার্ক এবং ৪টি ঈদগাহ। এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, বৈদ্যুতিক বাতি বসানো এবং নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হয়েছে। এছাড়া ২০টি পার্ক ও ৪টি খেলার মাঠসহ মোট ২৮টি স্থাপনার উন্নয়নকাজ শেষ হয়েছে। রাজউক ও গৃহায়ন কর্তৃপক্ষের অধীন বাকি ১৫১টি স্থানও পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে।

সংসদকে আরও জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় নিজস্ব ও অন্যান্য সংস্থার মালিকানাধীন মোট ২৫৬টি পার্ক ও খেলার মাঠ রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী ফুটপাত ও খেলার মাঠ থেকে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসি নিয়মিত অভিযান পরিচালনা করছে। বর্তমানে মালিটোলা পার্ক, শহীদ মতিউর রহমান পার্ক (গুলিস্তান), ওসমানী উদ্যান, নবাবগঞ্জ পার্ক এবং বাসাবো খেলার মাঠসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উন্নয়নকাজ দ্রুত এগিয়ে চলছে।

গাজীপুর সিটি করপোরেশনের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সেখানে বর্তমানে খেলার মাঠের সংখ্যা কম। এ কারণে ৮টি জোনে ৮টি এবং ৫৭টি ওয়ার্ডে ৫৭টি খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, বরিশালসহ অন্যান্য সিটি করপোরেশনেও পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করার অভিযান অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে খেলাধুলার মানোন্নয়ন হয়েছে। শিশুদের খেলাধুলার জন্য প্রতিটি এলাকায় পর্যাপ্ত খোলা মাঠ নিশ্চিত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
গত ১৫ বছরে রেলপথে দুর্ঘটনা ১৩৩৪টি: সংসদে রেলমন্ত্রী
ছবি: ভিওডি বাংলা
ফের শাহবাগ অবরোধ করলো শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ
ফাইল ছবি
জুলাই শহিদ দিবস ঘিরে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা