• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

নাগরপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, ক্ষোভে বিক্ষোভ সমাবেশ

  নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ১০:৩৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের নাগরপুর সলিমাবাদ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক জামিলুর রহমান জামিলের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার সলিমাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এ বিক্ষোভ  ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। বিক্ষোভ মিছিলিটি ইউনিয়ন বিএনপি'র  কার্যালয় থেকে বের হয়ে  ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে  তেবাড়িয়া বাজারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন  অনুষ্ঠিত হয়। 

সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মো. নজরুল  ইসলাম বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক  শফিদুল ইসলাম মনি, সদস্য ফনির হোসেন ভূঁইয়া, সদস্য  মো. সুমন সিকদার প্রমুখ। প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনায় জড়িত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তরা। 

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি সালেহ আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো.জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্র দলের যুগ্ন আহ্বায়ক মো. রুপন খান, ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক বাদল শেখসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই  রাত ১১টার দিকে সলিমাবাদ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জামিলুর রহমান জামিলকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের  চিহ্নিত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে  জখম করে। তার অবস্থান  আশংকাজনক হওয়ায় ওই রাতেই  তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়। তার অবস্থা  আশংকাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ ব্যাপারে নাগরপুর থানায় হত্যা চেষ্টা মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত  কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে দোষিদের গ্রেপ্তারে অভিযান  অব্যাহত আছে বলে জানান ওসি জহুরুল ইসলাম।

ভিওডি বাংলা/মো. নজরুল ইসলাম খান/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাকৃবিতে জাইকার অর্থায়নে ‘উদ্ভিদ পুষ্টি গবেষণাগার’ উদ্বোধন
ছবি: ভিওডি বাংলা
‘শেষমেশ বাড়িভিটাটাও তিস্তায় গেল, এখন মাথা গোঁজার ঠাঁই চাই’
ছবি: ভিওডি বাংলা
মানিকগঞ্জ সদর থানায় অগুন