• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বেলিংহামের জোড়া গোলে এগিয়ে গেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক    ৬ জুলাই ২০২৬, ০৭:৪০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে ইংল্যান্ড। ৩৬ মিনিটে বুকায়া সাকার বাড়ানো বলে প্রথম গোল করেন জুড বেলিংহাম। দুই মিনিট পর, ৩৮ মিনিটে হ্যারি কেইনের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন তিনি।

বৈরী আবহাওয়ার কারণে ইংল্যান্ড ও মেক্সিকোর বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয়। বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বজ্রপাত ও ভারী বৃষ্টির কারণে তা পিছিয়ে সকাল ৭টায় মাঠে গড়ায়।

মেক্সিকো সিটিতে দিনভর ভারী বৃষ্টি হয়েছে। ম্যাচের ভেন্যু আজতেকা স্টেডিয়ামের আকাশেও বজ্রপাত দেখা যায়।

ফিফার নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে সর্বশেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট না পেরোনো পর্যন্ত খেলা শুরু করা যায় না। সেই নিয়ম মেনেই ম্যাচ শুরুর সময় পিছিয়ে দেওয়া হয়।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
হালান্ড ঝড়ে ভাঙল ব্রাজিলের হেক্সা স্বপ্ন
ছবি: সংগৃহীত
হালান্ডের জোড়া গোল, বিদায়ের পথে ব্রাজিল
ছবি: সংগৃহীত
হালান্ডের গোলে এগিয়ে নরওয়ে, চাপে ব্রাজিল