• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরানের বিরুদ্ধে বেসামরিক এলাকায় হামলার অভিযোগ বাহরাইনের

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ জুলাই ২০২৬, ০৫:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাহরাইনের সামরিক বাহিনী অভিযোগ করেছে, ইরান আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে দেশটির বেসামরিক এলাকাকে লক্ষ্য করে হামলার চেষ্টা করেছে।

সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সকালে ইরানের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে।

বিবৃতিতে বলা হয়, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বাহরাইনের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি ও উচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং যেকোনো ধরনের হামলা প্রতিহত করতে সক্ষম।

এর আগে রাতভর যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যে বাহরাইনও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সাম্প্রতিক এই উত্তেজনার ধারাবাহিকতায় দেশটি আবারও হামলার মুখে পড়েছে বলে জানিয়েছে বাহরাইনের কর্তৃপক্ষ।

তবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনার মধ্যে বাহরাইনের এই অভিযোগ অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: বিবিসি

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা
ছবি: ভিওডি বাংলা
বাংলাদেশের গণতন্ত্র নিয়ে রাতে অক্সফোর্ডে সেমিনার, ডাকা হয়েছে জয়কে
ছবি: সংগৃহীত
১০০ রুপির ভাঙতি না থাকায় মন্ত্রীকেই নামিয়ে দিলেন কন্ডাক্টর