সমঝোতা না হলে বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা: ট্রাম্প

ইরান সমঝোতার পথে না এলে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুর ওপর আরও বড় ধরনের হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আগামী সপ্তাহে ইরানের জন্য পরিস্থিতি আরও কঠিন হবে। প্রথমে বিদ্যুৎকেন্দ্র, এরপর সেতুগুলো আমাদের হামলার লক্ষ্য হবে।’
তিনি আরও বলেন, ‘ইরান আলোচনার টেবিলে না আসা পর্যন্ত তাদের বিদ্যুৎকেন্দ্র ও সেতুর ওপর হামলা অব্যাহত থাকবে।’
এদিকে টানা চতুর্থ দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটির বন্দরগুলোতে আবারও নৌ অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন।
গত ১৭ জুন কার্যকর হওয়া দুই দেশের যুদ্ধবিরতিও কার্যত ভেঙে পড়েছে। বর্তমানে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
হামলা কতদিন চলবে— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান যতদিন পর্যন্ত বর্তমান পরিস্থিতির অবসান ঘটাতে প্রয়োজনীয় সিদ্ধান্ত না নেবে, ততদিন এই অভিযান চলবে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য