• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক

পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

  পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৬, ১১:০৩ এ.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশা পৌরসভার মৈশালা বাসস্ট্যান্ডে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অটোচালকদের সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন সাংবাদিক।

হামলার শিকার হলেন, দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী জেলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া) মো. আকাশ মাহমুদ।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে মৈশালা বাসস্ট্যান্ডে অটো সিন্ডিকেটবিরোধী একটি কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গেলে একদল অটোচালক তাদের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালায়। এতে সাংবাদিক আকাশ মাহমুদ গুরুতর আহত হন। 

পরে আহতাবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। হামলায় সাংবাদিক আকাশ মাহমুদের মাথায় আঘাত লাগলে ৪টি সেলাই দেয়া হয়।

বর্তমানে আহত সাংবাদিক আকাশ মাহমুদ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আকাশ মাহমুদ বলেন, মৈশালা বাসস্ট্যান্ডে অটো সিন্ডিকেটবিরোধী কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গেলে বিক্ষুব্ধ অটোচালক ও সিন্ডিকেটের সদস্যরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। পরে আমি সেখান থেকে দৌঁড়ে পালিয়ে আসি।

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে যান পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন। এ সময় তিনি আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/এস,কে পাল সমীর/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নারী জীবিত উদ্ধার
ছবি: সংগৃহীত
সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক
ছবি: ভিওডি বাংলা
মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম