• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢামেকে রোগী বাণিজ্য ঠেকাতে তৎপর আনসার

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুলাই ২০২৬, ০৫:১১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কম খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগীকে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে দুই দালালকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার সদস্যরা।

গতকাল (১৬ জুলাই) বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের রমনা থানাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৮ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত আনসার সদস্য মোঃ ইসহাক দায়িত্ব পালনকালে লক্ষ্য করেন, মোঃ শাকিল ও মনির নামে দুই ব্যক্তি ওয়ার্ডে অবস্থানরত রোগী ও তাদের স্বজনদের কম খরচে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি তাৎক্ষণিক টহল ডিউটিতে নিয়োজিত আনসার সদস্য মোঃ কাশেম মিয়া এবং মোঃ আল আমিনকে অবহিত করেন। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন।

পরে আটক ব্যক্তিদের হাসপাতাল প্রশাসনের কাছে হস্তান্তর করা হলে কর্তৃপক্ষের নির্দেশনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুলিশে দেয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে দালালচক্রের অপতৎপরতা প্রতিরোধ, রোগীদের নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং সেবার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়মিত দায়িত্ব পালন করে আসছে।

ভিওডি বাংলা/আর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
দীর্ঘ কারাবাসে দৃষ্টিশক্তি হারালেন ফাঁসির দুই আসামি
ছবি: ভিওডি বাংলা
রামপুরায় বিশেষ অভিযান, কথিত মাদক কারবারি আটক
ছবি : সংগৃহীত
সুন্দরবনে কমান্ডারসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ