• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুড়িগ্রামে খামারিদের উন্নয়নে চালু হলো আধুনিক সেবা কেন্দ্র

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১৫ জুলাই ২০২৬, ০৬:৩১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাণিসম্পদ ও মৎস্য খামারিদের আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে কোয়ালিটি ফিডস লিমিটেড ও কোয়ালিটি একোয়াব্রীডস লিমিটেডের উদ্যোগে একটি খামারি সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় উপজেলার রাজারহাট বাজার সংলগ্ন শান্তিনগর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা কেন্দ্রটির উদ্বোধন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক।

অনুষ্ঠানে ডা. আশরাফুজ্জামানের সঞ্চালনায় রাজারহাট ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. হামিদুল ইসলামের (লেবু) সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোয়ালিটি ফিডস লিমিটেডের সেক্টর ইনচার্জ মো. আশরাফুজ্জামান, জোনাল ইনচার্জ মো. রেজাউল করিম, রিজিওনাল ইনচার্জ ডা. মো. মাহফুজুন্নবী, কোয়ালিটি একোয়াব্রীডস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম, মৎস্য খামারি আব্দুল জব্বার এবং লোকমান আলী মেম্বারসহ স্থানীয় খামারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, খামারি সেবা কেন্দ্রের মাধ্যমে স্থানীয় মাছ চাষিদের উন্নতমানের মাছের পোনা, মানসম্মত খাদ্য, প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও আধুনিক চাষাবাদ বিষয়ে নিয়মিত সহায়তা প্রদান করা হবে। এর ফলে উৎপাদন বৃদ্ধি, খামার ব্যবস্থাপনার উন্নয়ন এবং খামারিদের অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য খামারি, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
জয়েনপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মাউশির শোকজ
ছবি-ভিওডি বাংলা
তদন্তে মেলেনি সেতু নির্মাণে অনিয়মের প্রমাণ
ছবি-ভিওডি বাংলা
ইচ্ছেমতো চলাই স্বাধীনতা নয়