• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক    ১১ জুলাই ২০২৬, ১০:৪৪ পি.এম.
সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়ার আহ্বান
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশনে কর্মরত সম্পাদক, বার্তা প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকরা।

শনিবার (১১ জুলাই ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও সদস্যবান্ধব করতে দেশের বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

সভায় গণমাধ্যম ব্যক্তিত্বরা ডিআরইউ’র কার্যক্রম নিয়ে খোলামেলা মতামত তুলে ধরেন। তারা সদস্যপদ প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিতর্কিত ব্যক্তিদের সদস্যপদ না দেওয়া এবং প্রকৃত পেশাদার সাংবাদিকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

আবু সালেহ আকন বলেন, ‘আপনাদের প্রত্যেকের পরামর্শ অত্যন্ত মূল্যবান। ডিআরইউকে আরও শক্তিশালী, আধুনিক ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’

মাইনুল হাসান সোহেল বলেন, ‘পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যদের কল্যাণ এবং সাংবাদিকতার মানোন্নয়নে বর্তমান কার্যনির্বাহী কমিটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আজকের মতবিনিময় সভায় প্রাপ্ত পরামর্শ আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি হবে।’

সভায় স্বাগত বক্তব্য রাখেন, ডিআরইউ’র সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম ও সাংগঠনিক সম্পাদক এম এম জসিম।

এছাড়া বক্তব্য রাখেন এনটিভির হেড অব নিউজ ফখরুল আলম কাঞ্চন, আরটিভির হেড অব নিউজ ও ডিআরইউ’র সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, চ্যানেল আই’র হেড অব নিউজ জাহিদ নেওয়াজ জুয়েল, মাই টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, এটিএন নিউজের হেড অব নিউজ শহিদুল আজম, একুশে টিভির হেড অব নিউজ হারুন-উর রশীদ, ইনডিপেনডেন্ট টিভির হেড অব নিউজ মোস্তফা আকমল, বৈশাখী টিভির হেড অব নিউজ এবিএম জিয়াউল কবির সুমন, সময় টিভির হেড অব নিউজ মুজতবা খন্দকার, 

দীপ্ত টিভির হেড অব নিউজ এস এম আকাশ, মাছরাঙা টিভির হেড অব নিউজ হামিদুল হক, বাংলা টিভির হেড অব নিউজ এম এম বাদশাহ, এসএ টিভির হেড অব নিউজ জাহিদুর রহমান খান, মোহনা টিভির সিএনই সুমন মুস্তাফিজ, ডিবিসি নিউজের সিএনই শাহাবুদ্দীন চৌধুরী, বাংলভিশনের ডেপুটি হেড অব নিউজ মোস্তফা কামাল ও নাগরিক টিভির সিএনই নবিন হোসাইন আর মালেক।

এ সময় ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মো. আকতার হোসেন, মাহফুজ সাদি, আল-আমিন আজাদ, সুমন চৌধুরী ও মো. আব্দুল আলীম উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহীত
কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব আর্চারির দুই বিভাগে চ্যাম্পিয়ন তামিম-ছন্দা
ফাইল ছবি
টিআইবি ফেলোশিপ ২০২৬: আবেদনের শেষ সময় পেছাল
ছবি: সংগৃহীত
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক কারাগারে, ডিআরইউ’র উদ্বেগ