• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি: সিইসি

   ১৫ জুন ২০২৫, ০৩:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে। নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি। এ লক্ষ্যে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর।’

রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।

এসময় সিইসি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেন। অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ‘অনেকগুলো কাজ আমরা এগিয়ে নিয়ে গেছি, যতো কাজ বাকি আছে তা সবাইকে মিলে করতে হবে। আজকে ঈদুল আজহার মতবিনিময় সভায় আপনাদের হাজির করলাম- আমাদের শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া।’

কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি নাসির উদ্দিন বলেন, ‘রমজানের সময়ও ওয়াদা করেছেন সুন্দরভাবে কাজ করবেন। আজকেও পুনর্ব্যক্ত করবো দয়া করে, আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার, আইন অনুযায়ী কাজ করার ও ন্যায় সঙ্গভাবে কাজ করার। অতীত ইসির নানা কাজের সমালোচনা হলেও বর্তমান ইসি ভালোভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।’

তিনি বলেন, ‘আমরা রেফারির ভূমিকায়, আমরা রেফারির মতো কাজ করবো। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক
প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক
কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান
কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান
মধ্যপ্রাচ্য সংকট : শাহজালালে আরও ২৬ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্য সংকট : শাহজালালে আরও ২৬ ফ্লাইট বাতিল