• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৪ পি.এম.
শবে কদরের ছুটির দিনেও সচিবালয়ে ‘কৃষক কার্ড’ নিয়ে পর্যালোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী-ছবি: সংগৃহীত-ছবি-ভিওডি বাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, কৃষিই বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি, তাই কৃষকদের কল্যাণ নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে গঠিত কমিটির কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি। পবিত্র শবে কদরের সরকারি ছুটির দিনেও সকাল ১১টার দিকে সচিবালয়ে উপস্থিত হয়ে তিনি এই গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষক কার্ড চালুর মূল উদ্দেশ্য হলো প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়া। এর মাধ্যমে তারা যেন সার, বীজ, কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ এবং আর্থিক সহায়তা মধ্যস্বত্বভোগীর কোনো ধরনের হয়রানি ছাড়াই পেতে পারেন, তা নিশ্চিত করতে হবে।’

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে বলেন, কৃষক কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রকৃত কৃষক যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সাক্ষাৎ শেষে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম জানান, প্রধানমন্ত্রী ঢাকার উন্নয়ন কার্যক্রম নিয়ে অত্যন্ত গুরুত্বারোপ করছেন। তিনি নিয়মিতভাবে চলমান কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং কোথায় কী কাজ বাকি রয়েছে, তা খতিয়ে দেখেন।

প্রধানমন্ত্রী ঢাকা শহরকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়ে তুলতে দুই সিটি করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন বলে জানান তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল