• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বিজিবির অভিযানে ১৯ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


প্রকাশ:  ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
বিজিবির অভিযানে ১৯ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে গত ১৯ দিনে প্রায় ১৯ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) গণমাধ্যমকে এসব তথ্য জানান সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, গত দুই দিনে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে অভিযান চালিয়ে ভারত থেকে আনা শাড়ি, কাশ্মীরি শাল, রসুন, মদ, বিয়ার, পাথর উত্তোলনের নৌকাসহ নানাসামগ্রী জব্দ করেছে বিজিবি। এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৪১ লাখ ৬২ হাজার ১৭০ টাকা। এ নিয়ে গত ১৯ দিনে প্রায় ১৯ কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান কালবেলাকে বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। এ নিয়ে প্রায় ১৯ কোটি টাকার পণ্য আটক করা হয়েছে এই মাসে। আটক পণ্যের বিষয়ে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি