• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

এখন আর দিনের ভোট রাতে হবে না: আবদুস সালাম

   ১৩ জুন ২০২৫, ০৫:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আসন্ন নির্বাচন উপলক্ষে এখন থেকেই মানুষের বাড়িতে বাড়িতে যেতে হবে। এখন আর দিনের ভোট রাতে হবে না, আওয়ামী লীগের মতো ভোট হবে না, ভোট নিরপেক্ষ হবে। ভোটার মন থেকে যাকে ভালোবাসবেন, তাকে ভোট দিবেন। সেজন্য মানুষের মনটা জয় করতে হবে।

শুক্রবার (১৩ জুন) দুপুরে মোহাম্মাদপুর থানাধীন ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৭ বছর আমরা পরিশ্রম করেছি। আগামীতে নির্বাচন হবে, নির্বাচনে আমাদের প্রার্থীকে জয়লাভ করাতে না পারলে সব বৃথা।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ১৭ বছর ধরে আপনারা ঠিকমতো ঘুমাতে পারেননি, চাকরি-ব্যবসা-বাণিজ্য করতে পারেননি। দীর্ঘ সতেরো বছর আমরা কষ্টে ছিলাম। তবুও জনগণ আমাদের ছেড়ে যায়নি। সেই জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। বিএনপি ছাড়া যদি অন্যকেউ ক্ষমতায় যায় তাহলে এদেশে শান্তি আসবে না। এই সত্যটা সবাইকে বোঝাতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা সোহেল মোল্লা, ওসমান গণি শাহজাহান, জামাল হোসেন টুয়েলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে