• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুন ২০২৬, ১২:৩৫ পি.এম.
ছায়েদুল হক। ছবি: সংগৃহীত

ফেনীতে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার একটি মামলায় দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নোয়াখালীর একটি কলেজের সহযোগী অধ্যাপক ছায়েদুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ জুন) ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ছালামাত উল্লাহর আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। তবে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপাল এলাকায় সংঘটিত এক সহিংস ঘটনার সময় হতাহতের অভিযোগ উঠে। ওই ঘটনার পর আহত হওয়ার দাবি জানিয়ে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের বাসিন্দা আসিফুল ইসলাম আহাদ ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মোট ৯৬ জনকে আসামি করা হয়, যেখানে ৯৩ নম্বর আসামি হিসেবে ছায়েদুল হকের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

বাদীপক্ষের দাবি, ওই ঘটনার সময় এলাকায় ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা ঘটে, যাতে বহু মানুষ আহত ও ক্ষতিগ্রস্ত হন। বর্তমানে মামলাটি তদন্ত পর্যায়ে রয়েছে এবং ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছে তদন্ত সংস্থা।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছায়েদুল হক এর আগে উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর তিনি নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষের শুনানি ও মামলার অগ্রগতি বিবেচনায় আদালত সেই আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে ফেনী আদালত পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আসামি আদালতে উপস্থিত হয়ে নতুন করে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে আবেদন গ্রহণ না করে তাকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত দেয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
দিল্লি প্রবেশে বাধা পেয়ে ঢাকা ফিরছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
দিল্লি প্রবেশে বাধা পেয়ে ঢাকা ফিরছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
ত্রাণের অর্থ পেলেন  জামায়াত এমপির এপিএস ও স্বজনরা
ত্রাণের অর্থ পেলেন  জামায়াত এমপির এপিএস ও স্বজনরা