• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়

বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

   ১২ জুন ২০২৫, ১০:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি ফ্লাইট বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এ শোক প্রকাশ করেন তিনি।

পোস্টে তারেক রহমান লেখেন, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট গুজরাটের আহমেদাবাদে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়ে, এটি একটি হৃদয়বিদারক ঘটনা।

তিনি আরও লেখেন, এ ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আসুন আমরা সকলেই এই শোকের সময়ে দোয়া করে তাদের পাশে দাঁড়াই।

উল্লেখ্য, ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি ফ্লাইট বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আবাসিক এলাকা মেঘানিতে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন- যার মধ্যে ছিলেন দুজন পাইলট, ১০ জন কেবিন ক্রু ও ২৩০ জন যাত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, বিমানটি আকাশে উঁচুতে উঠতে হিমশিম খাচ্ছিল এবং কিছুক্ষণ পর একটি বিশাল আগুনের গোলার মধ্যে বিধ্বস্ত হয়। সন্ধ্যায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভি জানায়, ২৪২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া বিমানে থাকা কেউ বেঁচে নেই। তবে, এখন পর্যন্ত ২০০-এর বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে