• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় অভিনেতা সমু চৌধুরী

   ১২ জুন ২০২৫, ০৬:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন রিপোর্ট

মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা সমু চৌধুরী। অসুস্থ অবস্থায় তাকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী শাহ্ মিসকিন মাজার থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে পার্শ্ববর্তী একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সমু চৌধুরীর এই ছবি ভাইরাল হয়ে পড়ে। অনেকেই মনে করেছিলেন এটি শুটিংয়ের ছবি। কিন্তু তা নয়, আসলেই সমু চৌধুরী মানসিকভাবে অসুস্থ হয়ে মাজারের নিচে শুয়েছিলেন।

শাহ্ মিসকিন মাজারে অভিনেতার পড়ে থাকার ছবি ও ভিডিও স্থানীয় কয়েকজন প্রকাশ করেন। ছবি পোস্ট করে একজন বলেন, মানসিক মানসিক ভারসাম্য হারিয়ে ময়মনসিংহের গফরগাঁও শাহ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব গাছের নিচে শুয়ে আছেন অভিনেতা সমু চৌধুরী। মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। উনার আত্মীয়স্বজন বা কাছের প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা চলচ্চিত্রের এই ব্যক্তিটিকে সাহায্য করুন। যেন উনি, উনার প্রিয়জনদের কাছে সুস্থ ভাবে ফিরে যেতে পারেন।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘একটি মাধ্যমে আমরা সমু চৌধুরীর বিষয়টি জানতে পারি। তাৎক্ষণিক পরিচিতদের সঙ্গে আলাপ করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমার থানায় যোগাযোগ করি। সমু'দাকে আমরা পার্শ্ববর্তী সেইফ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারীরিক কন্ডিশনের উপর ভিত্তি করে যতদ্রুত সম্ভব আমরা ঢাকায় নিয়ে আসবো।’

সমু চৌধুরী, দেশের মঞ্চ, টিভি এবং সিনেমার জনপ্রিয় একজন অভিনেতা। ১৯৯০ সালের ২২ মার্চ বিটিভিতে প্রচারিত হয় তার অভিনীত প্রথম টিভি নাটক ‘সমৃদ্ধ অসীম’। নাটকটি প্রযোজনা করেছিলেন আতিকুল হক চৌধুরী।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি