• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাকিস্তানে সাত পুলিশ সদস্যকে অপহরণ : অস্ত্রধারীরা

   ১৯ নভেম্বর ২০২৪, ১২:৫৮ পি.এম.
সংগৃহীত ছবি

পাকিস্তানে সাত পুলিশ সদস্যকে অপহরণ করেছে অস্ত্রধারীরা। সোমবার (১৮ নভেম্বর) রাতে একটি চেকপোস্ট থেকে তাদের অপহরণ করা হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার উজির মহকুমার রোচা চেকপোস্টে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের ধরতে ওই চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করছিলেন পুলিশ সদস্যরা।

চেকপোস্ট থেকে সাত পুলিশকে অপহরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ।

ঘটনার বর্ণনা দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা ডনকে বলেছেন, সশস্ত্র জঙ্গিরা চেকপোস্টটি ঘিরে ফেলে। এরপর সেখানে মোতায়েন পুলিশ সদস্যদের বন্দুকের মুখে জিম্মি করে। হত্যার ভয় দেখিয়ে তারা পুলিশ সদস্যদের কাছ থেকে রাইফেলও ছিনিয়ে নেয়। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ঘটনার পর পুলিশের একটি বিশাল দল ওই এলাকায় পৌঁছে। কিন্তু ততক্ষণে জঙ্গিরা অপহৃতদের নিয়ে পালিয়ে যায়। এরপর দুর্গম ও পাহাড়ি এলাকায় অপহৃত কর্মকর্তাদের উদ্ধারে অনুসন্ধান অভিযান শুরু করে পুলিশ।

সাঁড়াশি অভিযানেও এখনো কোনো হদিস মেলেনি। পুলিশ জানিয়েছে, অপহৃতদের উদ্ধারে তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে। জঙ্গিদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

এদিকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পৃথক দু’টি হামলায় ৮ সেনা সদস্য নিহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, সোমবার এক সংঘর্ষে আট সেনা এবং ৯ জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানি তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। এ ঘটনায় ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাহাজ জব্দের ঘটনায় পাকিস্তান-ইরানের যৌথ সমন্বয়
জাহাজ জব্দের ঘটনায় পাকিস্তান-ইরানের যৌথ সমন্বয়
পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক সংকট, মুখোমুখি মমতা-গভর্নর
ভেঙে দিলেন বিধানসভা পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক সংকট, মুখোমুখি মমতা-গভর্নর
পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী কে? চূড়ান্ত সিদ্ধান্ত আজই
পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী কে? চূড়ান্ত সিদ্ধান্ত আজই