• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ১০:৩৮ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

উত্তর ইরাকের একাধিক অঞ্চলে একের পর এক ড্রোন হামলা চালানো হয়েছে। এর ফলে মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে পুরো কুর্দিস্তান অঞ্চল জুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এই হামলায় এরবিল, সোরান ও খালিফান শহর লক্ষ্যবস্তু করা হয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এরবিলের আকাশে একটি ড্রোন ধ্বংস করে এবং ইরান সীমান্তসংলগ্ন সোরান সীমান্ত জেলায় আরও তিনটি ড্রোন গুলি করে নামায়। তবে এই হামলায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি।

এর আগে গত ১৭ জুলাই ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকার (কেআরজি) তাদের এলাকায় ইরানের চালানো আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়েছিল এবং তেহরানকে এসব হামলা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছিল। ইরান দীর্ঘ দিন ধরেই এরবিল ও সুলাইমানিয়ায় অবস্থিত বিরোধী কুর্দি গোষ্ঠীর ঘাঁটি, মার্কিন সামরিক ঘাঁটি এবং এরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেটে হামলা চালিয়ে আসছে।

সম্প্রতি সুলাইমানিয়ায় ইরানের সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত কুর্দি বিরোধী দল কোমালা রেভোলিউশনারি টয়লার্স অর্গানাইজেশনের এক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় দলটির আট সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ছাড়া হচ্ছে ৬ লাখ মশা
ছবি: সংগৃহীত
সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি
লুইস ইনাসিও লুলা দা সিলভা ও হাভিয়ের মিলেই। ছবি: সংগৃহীত
লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল