• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

নিজে নিজে কমিটি দিয়ে শোকজের চিঠি পেলেন এনসিপি নেতা

   ১০ জুন ২০২৫, ০৪:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দলীয় কোনো পর্ষদে আলোচনা না করে সার্চ কমিটি দিয়ে তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ। কেন্দ্রীয় সংগঠন ব্যক্তিগত কমিটি বাতিলের পাশাপাশি আরিফকে শোকজ করে চিঠি দিয়েছেন।

সোমবার (৯ জুন) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা চিঠিতে এ শোকজ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘গত ৬ জুন তারিখে চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটি গঠনের জন্য পার্টি প্যাডে আপনার স্বাক্ষরিত ও অনুমোদিত একটি ‘সার্চ কমিটি’ রাজনৈতিক পর্ষদের নজরে এসেছে। ‘অঞ্চল তত্ত্বাবধায়ক’ হিসেবে এই ধরণের কোনো সার্চ কমিটি গঠনের এখতিয়ার আপনার নেই। আপনাকে কেন্দ্র থেকে এমন কোনো নির্দেশনাও দেওয়া হয়নি। অতএব, পার্টি প্যাডে আপনার স্বাক্ষরিত ও অনুমোদিত চট্টগ্রাম দক্ষিণ জেলা সার্চ কমিটি এখতিয়ার ও সাংগঠনিক নীতিবহির্ভূত হওয়ায় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নির্দেশনা মোতাবেক বাতিল ঘোষণা করা হলো।

পাশাপাশি এখতিয়ার বহির্ভূতভাবে সার্চ কমিটি গঠন এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে কেনো আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী তিন দিনের মধ্যে রাজনৈতিক পর্ষদের নিকট প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার