• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

নিজের সিনেমার টিকিট পাচ্ছেন না জয়া

   ৯ জুন ২০২৫, ১২:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

ঈদে মুক্তি পেয়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা। একদিকে মেগাস্টার শাকিব খানের দুর্দান্ত প্রত্যাবর্তন, অন্যদিকে দীর্ঘ ১২ বছর পর রূপালি পর্দায় তার বিপরীতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এদিকে দর্শকের ঢল, হাউসফুলের পর হাউসফুল এবং নিজের অভিনীত ছবি দেখার টিকিটই জুটছে না জয়ার হাতে। এতে খানিকটা মেজাজ খারাপ এ অভিনেত্রীর।

‘তাণ্ডব’ মুক্তির পর থেকেই সিনেমা হলগুলোতে টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়ছে দর্শকরা। এমনকি সিঙ্গেল স্ক্রিনেও টিকিট মিলছে না ‘তাণ্ডব’-এর । ফলে অনেকেরই ইচ্ছে থাকা সত্ত্বেও প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করতে পারছেন না।

শুধু সাধারণ দর্শকদের ক্ষেত্রেই যে এমনটা হচ্ছে তা না, বেগ পেতে হচ্ছে সেলিব্রেটিদেরও। যে অভিজ্ঞতার শিকার হয়েছেন খোদ জয়া আহসান নিজেই।

এ বিষয়ে রোববার (৮ জুন) রাজধানীর একটি সিনেপ্লেক্সে তাণ্ডব সিনেমা দেখতে হাজির হয়ে জয়া বলেন, ‘ভাই, আপনারা এটাকে ফান মনে করতে পারেন কিন্তু আমি আমার সিনেমার টিকিট পাচ্ছি না। দুটি টিকিট চেয়েছি সেটাও পাচ্ছি না। আমার মেজাজ খারাপ লাগছে।

অভিনেত্রী আরও বলেন, ‘আমার ভাবিকে নিয়ে আসছিলাম তাণ্ডব দেখব বলে। কিন্তু তাকে নিয়ে সিনেমাটা দেখতে পেলাম না। দেখি পরিচালককে বিষয়টা অবশ্যই বলব।’

তবে টিকিট না পেলেও তাণ্ডবের প্রতিটি শো হাউজফুল যাচ্ছে দেখে খুশি জয়া আহসান। তিনি বলেন, ‘আমার মনে হয় আমি না বললেও দর্শকরা সিনেমাটা দেখবে। কারণ এই ছবিটা ফুল প্যাকেজ।’

এদিকে দেশজুড়ে ১৩৯টি প্রেক্ষাগৃহের মধ্যে ১৩৩টিতে ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে। সব জায়গা থেকেই প্রশংসার বন্যা বইছে। শুধু প্রথম দিনেই সিনেপ্লেক্সে ২৮টি শো হয়েছিল, দ্বিতীয় দিন থেকে বাড়িয়ে তা ৩৫টি করা হয়েছে।

রায়হান রাফীর পরিচালনায় নির্মিত এ সিনেমায় শাকিব খান ও জয়া আহসানের পাশাপাশি অভিনয় করেছেন- সাবিলা নূর, আফজাল হোসেন, ডা. এজাজ, রোজী সিদ্দিকী, এফএস নাঈমসহ আরও অনেকে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি