• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন

   ৮ জুন ২০২৫, ০৪:১১ পি.এম.
সংগৃহিত

ডেস্ক রিপোর্ট

আসছে বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে বাংলাদেশে সাধারণ নির্বাচন (জাতীয় সংসদ) অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারপ্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেওয়ার পর একে স্বাগত জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।

এক বিজ্ঞপ্তিতে ইইউ দূতাবাস সব অংশীজনকে এই প্রক্রিয়ায় গঠনমূলকভাবে জড়িত হওয়ার আহবান জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য একটি সময়সূচি ঘোষণা করেছেন। ইইউ বাংলাদেশের রাজনৈতিক উত্তরণকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে। আইনের শাসন, মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এটিকে প্রতিষ্ঠিত করার আহবান জানিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

ইইউ প্রতিনিধিদল সব অংশীদারকে এই প্রক্রিয়ায় গঠনমূলকভাবে জড়িত হওয়ার এবং একটি উচ্চাভিলাষী সংস্কার এজেন্ডা সংজ্ঞায়িত করার কাজ এগিয়ে নেওয়ার আহবান জানিয়েছে- যা আরও স্থিতিশীল, আরও সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক
প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক
কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান
কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান
মধ্যপ্রাচ্য সংকট : শাহজালালে আরও ২৬ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্য সংকট : শাহজালালে আরও ২৬ ফ্লাইট বাতিল