• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
৫শ’ বিলিয়ন ডলারের মাইলফলকে দেশের অর্থনীতি সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করবে ১১ দলীয় ঐক্য জেলা পরিষদে ১৭৭ কোটি টাকার বিশেষ বরাদ্দ ক্রিমিয়ার ঐতিহাসিক জাদুঘরে ড্রোন হামলা, ট্রেন চলাচলে কড়াকড়ি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ প্রণোদনা: প্রধানমন্ত্রী শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া শহর পরিষ্কার সম্ভব নয়: আবদুস সালাম আদ-দ্বীনের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী, বৈঠকের পর সিদ্ধান্ত ডেঙ্গু পরিস্থিতিতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতে আসছে ইতিহাসের সর্বোচ্চ বাজেট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নেহারি রান্নার সহজ উপায়

   ৭ জুন ২০২৫, ০৩:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ফিচার ডেস্ক

কোরবানির ঈদে গরুর বা খাসির নেহারি খেতে সবাই কমবেশি পছন্দ করে থাকেন! বিশেষ করে পরোটা-লুচি দিয়ে নেহারি খাওয়ার মজাই আলাদা। তবে অনেকেই নেহারি সঠিকভাবে রান্না করতে পারেন না। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন মজাদার গরু-খাসির নেহারি। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. খাসি বা গরুর সেদ্ধ পায়া ২টি
২. পানি পরিমাণ মতো
৩. আদা বাটা এক চা চামচ
৪. রসুন বাটা এক চা চামচ
৫. জিরার গুঁড়ো এক টেবিল চামচ
৬. গরম মসলার গুঁড়ো আধা চা চামচ
৭. ধনে গুঁড়ো এক চা চামচ
৮. লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ
৯. হলুদের গুঁড়ো এক চা চামচ
১০. তেজপাতা দুটি

১১. লবঙ্গ ৫-৬টি
১২. পেঁয়াজ বাটা এক টেবিল চামচ
১৩. লবণ স্বাদমতো
১৪. দারুচিনি পরিমাণ মতো
১৫. টমেটো কিউব এক কাপ
১৬. তেল পরিমাণ মতো
১৭. ঘি ২ টেবিল চামচ
১৮. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
১৯. রসুন কুচি এক টেবিল চামচ
২০. কাঁচা মরিচ ৪-৫টি

পদ্ধতি

প্রথমে সসপ্যানে গরু বা খাসির পায়া সেদ্ধ করে নিন। এরপর সামান্য পানি মিশিয়ে আদা-রসুন বাটা, সব গুঁড়ো মশলা, লবণ ও দারুচিনি দিয়ে ঢেকে সেদ্ধ করুন।

সেদ্ধ হয়ে গেলে টমেটো কিউব দিয়ে ঢেকে রান্না করুন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। এবার ফ্রাইপ্যানে তেল গরম করে নিন। এরপর সামান্য ঘি, পেঁয়াজ ও রসুনকুচি হালকা বাদামি করে ভেজে নেহারির মধ্যে ঢেলে দিন। সসপ্যানে কয়েকটি আস্ত কাঁচা মরিচ দিন।

কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার নেহারি। পরিবেশন করুন পরোটা বা লুচির সঙ্গে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিলুপ্তির পথে জোনাকি পোকা
বিলুপ্তির পথে জোনাকি পোকা
কোরাবানির মাংস কাটায় যে ভুল করা যাবে না
কোরাবানির মাংস কাটায় যে ভুল করা যাবে না
ইনজেকশন দিয়ে মোটাতাজা করা গরু চেনার উপায়
ইনজেকশন দিয়ে মোটাতাজা করা গরু চেনার উপায়