• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

শাকিবকে লক্ষ্মী  ছেলে বললেন জয়া

   ৬ জুন ২০২৫, ০২:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

মেগাস্টার শাকিব খানের সঙ্গে দীর্ঘ ১২ বছর পর ফের অভিনয় করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শাকিব খান ও নির্মাতা রায়হান রাফীর ছবি ‘তাণ্ডব’ এবারে ঈদে মুক্তি পেতে চলেছে।

সিনেমা মুক্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫ জুন) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘তাণ্ডব’ টিমের সকল কলাকুশলী ও তারকারা। সেখানে উপস্থিত ছিলেন, শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, নির্মাতা রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ সিনেমা সংশ্লিষ্টরা।   

সেখানেই শাকিব খানের ব্যাপক প্রশংসা করেছেন জয়া। তিনি বলেন, ‘ও (শাকিব খাব) খুব লক্ষ্মী একটা ছেলে। দেখুন, সে কাজের জন্যও লক্ষ্মী আবার ইন্ডাস্ট্রির জন্যও লক্ষ্মী। শাকিব খুব পরিশ্রমী। এমন একজন আর্টিস্টের সঙ্গে কাজ করাও আনন্দের।’ 

এ ছাড়া তাণ্ডবের পুরো টিম নিয়েই বেশ প্রশংসা শোনা যায় জয়ার কণ্ঠে। জয়া জানান, বড় পর্দায় প্রথমবারের মতো সাবিলা নূরকে দেখার জন্যও মুখিয়ে আছেন তিনি।

অন্যদিকে  শাকিব খান বলেন, তাণ্ডব নিয়ে বলতে হলে এক কথায় অসম্ভব ভালো মেকিংয়ের একটা সিনেমা। আমার মনে হয়েছে, আমি রাফীকে বলেছিও। রাফী, তোমার বেস্ট সিনেমা এটা। এই প্রোডাকশন হাউজ ও রাফীর সাথেও এটা আমার সেকেন্ড কাজ। আমি যখন ডাবিং করেছি ও দেখেছি, তখনই মনে হয়েছে, কী বানালো! তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা।

সংবাদ সম্মেলনে সহশিল্পীদের প্রশংসা করেছেন শাকিব। তিনি বলেছেন, এখানে এত বড় বড় শিল্পীরাও কাজ করেছে যে আমার মনে হয়েছে আমি কি ঠিক করছি। এই যে আমার পাশে বসে আছেন জয়া। জয়ার তুলনা জয়া নিজেই; অসাধারণ অভিনয় করেছে। এই পাশে আরেকজন যে রয়েছেন (সাবিলা নূর) অলরেডি লিচুর বাগান দিয়ে পাগল করে দিয়েছে। রাফী অসাধারণ একটি ছবি বানিয়েছে, এটি আজ আমি বলে গেলাম।

রায়হান রাফী পরিচালিত তাণ্ডব সিনেমায় শাকিব, সাবিলা, জয়া ছাড়াও অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি