• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়

ছোট বড় কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

   ৬ জুন ২০২৫, ১২:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ছোট বড় কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না।  আইন সবার জন্য সমান। এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শুক্রবার (৬ জুন) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদুল আযহাকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তার কোনো ঘাটনি নেই। পর্যাপ্ত নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে।

তিনি নাগরিকদের উদ্দেশ করে বলেন, কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে দ্রুত থানায় অভিযোগ দেবেন। কোনো থানা মামলা না নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, সকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, লঞ্চ ছেড়ে যাওয়ার সময় নিয়ে যারা যাত্রীদের সাথে প্রতারণা করে কালক্ষেপণ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। দুই-একটি লঞ্চের জন্য ঈদযাত্রা যেন দুর্ভোগে পরিণত না হয়।

উপদেষ্টা আরও বলেন, নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে লঞ্চের টিকিট। দুই-একটি বাদে অধিকাংশ লঞ্চই নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। গত ৫ দিনে ঘাট ছেড়েছে ৮২৪টি লঞ্চ। যেসব লঞ্চে ৮ লাখ দক্ষিণাঞ্চলের যাত্রী ঘরে ফিরেছেন বলে জানান তিনি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নজরুলের সাহিত্য বিশ্বে ছড়িয়ে দিতে কমিটি গঠনের নির্দেশ: সংস্কৃতিমন্ত্রী
নজরুলের সাহিত্য বিশ্বে ছড়িয়ে দিতে কমিটি গঠনের নির্দেশ: সংস্কৃতিমন্ত্রী
দেশে প্রথমবার টাঙ্গাইল শাড়ি বুননের মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি
দেশে প্রথমবার টাঙ্গাইল শাড়ি বুননের মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি
আজ শ্রীমঙ্গল যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ শ্রীমঙ্গল যাচ্ছেন প্রধানমন্ত্রী