• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাবেক অধ্যক্ষ পুনর্বহালের দাবিতে বিক্ষোভ পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা

   ১৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পি.এম.

ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়ের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

সোমবার (১৮ নভেম্বর) এ কর্মসূচি পালন করে ছাত্র-ছাত্রীরা।

সকালে শিক্ষার্থীরা ওই বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে। তারা দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায় অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। তিনি দায়িত্বে থাকাবস্থায় আমাদের স্কুলের অনেক উন্নয়ন করেছেন এবং আমাদের প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছেন। 

কিছু কুচক্রী মহলের প্ররোচনায় আমরা তাকে অপসারণের আন্দোলনে নেমেছিলাম। তবে এখন আমরা বুঝতে পারছি যে আমাদের ভুল হয়েছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে তার মতো যোগ্য ব্যক্তি প্রয়োজন আছে বিধায় - আমরা আজকে তার পুনর্বহালের দাবিতে বিক্ষোভে নেমেছি। 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের সরকার কৃষিবান্ধব: ধর্মমন্ত্রী
তারেক রহমানের সরকার কৃষিবান্ধব: ধর্মমন্ত্রী
বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
বিশ্ব গাধা দিবস আজ
বিশ্ব গাধা দিবস আজ