• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

আজও স্লোগানে উত্তাল নগর ভবন

   ৩ জুন ২০২৫, ০১:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আর ক’দিন পরেই ঈদুল আযহা। ঈদকে সামনে রেখে যখন মানুষের ব্যস্ততা তুঙ্গে, তখনও নগর ভবন স্লোগানে উত্তাল। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন সংস্থাটির কর্মচারীরা। এর সঙ্গে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনে একত্রিত হয়েছেন ইশরাকের অনুসারীরা। তারা মূল ফটক আটকানোর পাশাপাশি ডিএসসিসির সব বিভাগের অফিস গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন। ফলে আজও বন্ধ রয়েছে সব সেবা কার্যক্রম। 

তারা ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘মেয়র নিয়ে টালবাহানা, সহ্য করা হবে না’, ‘চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’, ‘নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’- স্লোগান দিয়ে যাচ্ছে। তাদের স্লোগানে উত্তাল পুরো নগর ভবন।

মঙ্গলবার (৩ জুন) গুলিস্থানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে সকাল থেকে নগর ভবনের ভেতরের ফটকের সিঁড়িতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইশরাক সমর্থক ও কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের কর্মচারীরা। এতে আজও বন্ধ আছে নগর ভবন কেন্দ্রীক সেবা কার্যক্রম। সেবাপ্রার্থীরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।

আন্দোলনকারীদের খোঁজ নিতে বিকাল ৩টার দিকে নগর ভবনে আসার কথা রয়েছে ইশরাক হোসেনের। 

‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ ও ‘ঢাকাবাসীর ব্যানারে’ ইশরাকের সমর্থকেরা নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়ে কিছুক্ষণ পরপর মিছিল করছেন। তাদের আন্দোলনের ফলে গেল ১৫ মে থেকে নগর ভবন থেকে দেওয়া সব নাগরিক সেবা বন্ধ রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোহাম্মদপুরে বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে জখম
মোহাম্মদপুরে বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে জখম
মুগদা হাসপাতালে মোটরবাইক চুরির চেষ্টা, যুবক আটক
মুগদা হাসপাতালে মোটরবাইক চুরির চেষ্টা, যুবক আটক
১৮ বছর পর ধরা পড়লো তিন খুনের আসামি
১৮ বছর পর ধরা পড়লো তিন খুনের আসামি