• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

রাজনীতিবিদদের পথ দেখাবেন লেখকরা: স্বপন


প্রকাশ:  ২ জুন ২০২৫, ০৭:৫০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নিজস্ব প্রতিবেদক

লেখকরা রাজনৈতিক বয়ান তৈরি করবেন। তাদের লেখায় উঠে আসবে একটি জাতির সামাজিক-রাজনৈতিক দর্শন। সেই দর্শনের আলোকে রাজনৈতিক কর্মীরা পথ চলবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে অনুষ্ঠিত লেখক সমাবেশে এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

রোববার (১ জুন) বিশ্বসাহিত্য কেন্দ্রে বাংলাপরিসরের আয়োজনে এই লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। 

বাংলাপরিসরের প্রধান সম্পাদক মাহবুব নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই লেখক সমাবেশে আলোচনায় অংশ নেন সাংবাদিক ও শিশুসাহিত্যিক এনায়েত রসুল, প্রকাশক সাঈদ বারী, লেখক-একটিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ, লেখক-গবেষক কালাম ফয়েজী, সাংবাদিক সাবরিনা শুভ্রা, ছাড়াকার আতিক হেলাল, লেখক আহমেদ ফারুক, ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান, গবেষক-লেখক মাহদী উল মোর্শেদ, লেখক ও গবেষক জেড এইচ দুর্জয়, জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম মহি উদ্দিন কলি, বাংলাপরিসরের সম্পাদক দীপান্ত রায়হান, নির্বাহী সম্পাদক কবি সানাউল্লাহ সাগর প্রমুখ।

এসময় বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনকে সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনিই একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারের প্রচলন করেছেন। নতুন কুঁড়ির মাধ্যমে শিল্পী অন্বেষণ কার্যক্রম, শিশু একাডেমি প্রতিষ্ঠা বাংলাদেশের সৃজনশীল প্রজন্ম গঠনে অপরিসীম ভূমিকা রেখেছে। তাঁর দৃষ্টিভঙ্গি ও উদ্যোগকে প্রতিষ্ঠা করতে পারলে দেশের সাংস্কৃতিক অঙ্গন আরো বিকশিত হবে।

বাংলাপরিসরের প্রধান সম্পাদক মাহবুব নাহিদ বলেন, লেখক-শিল্পীরা কেবল শিল্পসাধনায় নিয়োজিত থাকবেন না। মানুষের অধিকার আদায়ের লড়াইয়েও তাঁরা সামিল হবেন। বাংলাপরিসর সেই উদ্দেশ্য সামনে রেখেই পথ চলছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহীত
২৫ মে থেকে পরবর্তী এক বছর ‘নজরুল বর্ষ’: প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত
গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে ফিরলেন কথাসাহিত্যিক আফসানা বেগম
ছবি : ভিওডি বাংলা
যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী