• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

লক্ষ্মীপুর পলিটেকনিকের নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার


প্রকাশ:  ২ জুন ২০২৫, ১১:১৭ এ.এম.
শেয়ার করুন 0
লক্ষ্মীপুর পলিটেকনিকের নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি: 

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ শিক্ষার্থী হত্যার ঘটনায় আরমান হোসেন ভূঁইয়া নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে।

গতকাল রোববার (১ জুন) রাতে রায়পুর থানা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে সদর থানার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

গ্রেপ্তার আরমান লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি। তিনি লক্ষ্মীপুর পৌরসভা ১২ নম্বর ওয়ার্ডের ভুঁইয়া বাড়ির বাসিন্দা।

জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরের ঝুমুরে শিক্ষার্থীদের ওপর স্বসস্ত্র হামলা চালান আরমানসহ তার অনুসারীরা। এ ছাড়া শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত পলিটেকনিকের শিক্ষার্থীদেরকে হুমকি দিয়েছেন তিনি। 

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, ‘আরমান সদর থানায় শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।’

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩