• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সূচকের উত্থান দিয়ে সপ্তাহ শুরু পুঁজিবাজারে

   ১ জুন ২০২৫, ০৪:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শুরু হয়েছে সূচকের উত্থানের মধ্য দিয়ে, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৫ এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১২ পয়েন্টে।

দাম বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির। ২৩২ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৭৯ এবং অপরিবর্তিত আছে ৮৬ কোম্পানির শেয়ারের দাম।

প্রথম দুই ঘন্টায় ঢাকার বাজারে ৯০ কোটি টাকার ওপর শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৩০ পয়েন্ট।

লেনদেনে অংশ নেওয়া ৭০ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৪, কমেছে ২২ এবং অপরিবর্তিত আছে ১৪ কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে লেনদেনের প্রথমার্ধে ৪ কোটি টাকার ওপরে শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল