• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

জিয়া উদ্যানের লেকে ‘শাপলা ফুল’ রোপণ করল আমরা বিএনপি পরিবার


প্রকাশ:  ১ জুন ২০২৫, ০৩:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা’র ঘোষক, আধুনিক স্ব-নির্ভর বাংলাদেশে’র রূপকার, সার্কের প্রতিষ্ঠাতা, বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজার কমপ্লেক্সের এলাকায় পরিষ্কার-পরিছন্ন অভিযান এবং জিয়া উদ্যানের লেকে ‘শাপলা ফুলের চারা’ রোপণ করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

রোববার সকালে (১ জুন) রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে এই ‘শাপলা ফুলের চারা’ রোপণ কর্মসূচি অভিযান শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন ও ফরহাদ আলী সজীব। 

এছাড়াও মালয়েশিয়া বিএনপি’র সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান রনি, ঢাবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান অনিক, শেকৃবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, বেসরকারী ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ-আল মিসবাহ, শেকৃবি ছাত্রদল নেতা মেজবাহ উদ্দিন, আব্দুল্লাহ আল মারুফ, শোয়েব হাসান, অনিক হাসান, শাহরিয়ার হোসেন, মারুফ মেলিন ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইমতিয়াজ সেতু, ঢাকা মহানগর যুবদলের নেতা মইনুল ইসলাম রনি, ফয়সাল হায়দার ও লিটন ফকিরসহ নেতাকর্মীরা অংশ নেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত