• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

জিমেইল ব্যবহারকারীদের জন্য সুখবর

   ১ জুন ২০২৫, ০১:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ভিওডি বাংলা ডেস্ক

জিমেইল ব্যবহারকারীদের জন্য সুখবর। বর্তমানে জেমিনি চ্যাটবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল লেখার সুযোগ পাওয়া গেলেও এবার আকারে বড় ই-মেইলের সারসংক্ষেপও জানার সুযোগ মিলবে। নতুন এ সুবিধা চালুর জন্য এরই মধ্যে জিমেইল হালনাগাদ করেছে গুগল।

এক ঘোষণায় গুগল জানিয়েছে, নতুন এ সুবিধা চালুর ফলে ই–মেইলের শুরুতেই একটি সামারি কার্ড দেখা যাবে। যাতে ই–মেইলের মূল বিষয়গুলো সংক্ষেপে উপস্থাপন করা হবে। এ জন্য ব্যবহারকারীকে আলাদা করে কোনো বাটনে ক্লিক করতে হবে না। দীর্ঘ ই–মেইলের মূল বক্তব্য বোঝার সুবিধা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ব্যবহারকারী ইচ্ছা করলে আগের মতো নিজে থেকেই সারসংক্ষেপ দেখার বিকল্প বেছে নিতে পারবেন।

২০২৩ সালে জেমিনিকে প্রথম যুক্ত করা হয় জিমেইলের সাইড প্যানেলে। তখন থেকেই এটি ব্যবহার করে খসড়া ই–মেইল লেখা, সাজেস্টেড রেসপন্স ও ই–মেইল থ্রেডের সারাংশ তৈরি করার মতো কাজ করা হতো। নতুন এ হালনাগাদের মাধ্যমে জেমিনির সাহায্য পুরো ই–মেইল না পড়েই গুরুত্বপূর্ণ সব তথ্য জানা যাবে।

গুগলের তথ্যমতে, সারসংক্ষেপে প্রতিটি ই–মেইলের মূল বক্তব্য তুলে ধরা হবে। থ্রেডে নতুন কোনো উত্তর যোগ হলে সেই অনুযায়ী সারাংশটিও স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হবে। সুবিধাটি প্রাথমিকভাবে শুধু ইংরেজি ভাষায় লেখা ই–মেইলের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। জিমেইলের সেটিংসে গিয়ে ‘স্মার্ট ফিচারস’ বিভাগের মাধ্যমে সুবিধাটি চালু বা বন্ধ করতে হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
গাড়ির ভেতরে শৌচাগার, চীনা প্রতিষ্ঠানের অভিনব আবিষ্কার
গাড়ির ভেতরে শৌচাগার, চীনা প্রতিষ্ঠানের অভিনব আবিষ্কার
ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস নির্মাতাদের যে সুখবর দিলো মেটা
ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস নির্মাতাদের যে সুখবর দিলো মেটা