• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৫ দিনেই লক্ষ্যের পথে সরকার: মির্জা ফখরুল খুলনায় যুবদল নেতা খান মুরাদকে কুপিয়ে হত্যা ভালো কাজে সরকারকে সমর্থন, অন্যায় হলে ছাড় নয়: ডা. শফিকুর আবারও সিটি-রিয়াল দ্বৈরথ, চেলসি লড়বে পিএসজির বিপক্ষে বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারের অনুমোদন বাতিল: আবদুস সালাম প্রধানমন্ত্রী তারেক রাহমান শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ইউনূসের কিচেন কেবিনেটে কি হতো? যা বললেন সাখাওয়াত ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের, আহত ৩ শতাধিক পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

জিয়াউর রহমানের মাজারে ‘আমরা বিএনপি পরিবার’-এর শ্রদ্ধা নিবেদন

   ৩১ মে ২০২৫, ০৭:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

মহান স্বাধীনতা’র ঘোষক, আধুনিক স্ব-নির্ভর বাংলাদেশে’র রূপকার, সার্কের প্রতিষ্ঠাতা, বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে ‘আমরা বিএনপি পরিবার’। এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও ফাতেহা পাঠ করেন সংগঠনটির একটি প্রতিনিধি দল।

শনিবার বাদ আছর (৩১ মে) ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর মাজার কমপ্লেক্সে যান একটি প্রতিনিধি দল। 

প্রতিনিধি দলে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম ও আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন ও রুবেল আমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি’র সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল, স্বেচ্ছাসেবক দলের সদস্য তুহিন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুল বাশার, জেডআরএফ-এর পরিচালক প্রকৌশলী মোঃ মাহবুব আলম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম-সম্পাদক মুমিনুল ইসলাম জিসান, যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজল, শেকৃবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ, বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মিনার হোসেন, ছাত্রদল নেতা মিসবাহ, শোয়েব, অনিক, মারুফ, রোমান ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইমতিয়াজ সেতু, বগুড়া জেলা এ্যাব-এর সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পাঠান, এ্যাব-কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ আমিনুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর মাজারে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মওলানা আবদুল আজিজ এবং মোনাজাতে ঢাকা মহানগর যুবদলের নেতা মইনুল ইসলাম রনি, ফয়সাল হায়দার ও লিটন ফকিরসহ নেতাকর্মীরা অংশ নেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
ভোররাতে আমির হামজার বিনীত অনুরোধ
ভোররাতে আমির হামজার বিনীত অনুরোধ
প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির ১০ দিনের কর্মসূচি
প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির ১০ দিনের কর্মসূচি