• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

কারাবন্দি আলেমদের মুক্তি দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ


প্রকাশ:  ৩০ মে ২০২৫, ০৭:৪০ পি.এম.
শেয়ার করুন 0
কারাবন্দি আলেমদের মুক্তি দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: 

ফ্যাসিস্ট সরকারের সাজানো জঙ্গি নাটকে আটক শফিউর রহমান ফারাবী, মাওলানা আমীরুল ইসলাম, মুফতি শফিকুর রহমান, মাওলানা শেখ ফরিদসহ সকল নিরপরাধ কারাবন্দি আলেমদের মুক্তি ও সাজানো জঙ্গি নাটকের সকল মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৩০মে) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বাদ জুমা এই বিক্ষোভের আয়োজন করে ‘বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন’।

মাওলানা মীর ইদ্রিসের সভাপতিত্বে মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, কারা নির্যাতিত আলেম মাওলানা মাহমুদুল হাসান গুনবী, মাওলানা জসীমউদ্দীন রাহমানি, মাওলানা আসিফ আদনান, মাওলানা মোহাম্মদ হোসেন আকন্দ ও মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে কোন জঙ্গি নেই, জঙ্গির নামে ভারতকে খুশি করে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিগত স্বৈরাচার হাসিনা সরকার নাটক মঞ্চস্থ করেছে মাত্র।

তারা বলেন, কোটালীপাড়ায় ছিয়াত্তর কেজি বোমা হামলার নামে অসংখ্য আলেমদেরকে জঙ্গি মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। মুফতি হান্নানকে তড়িঘড়ি করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। একই মামলায় তারেক রহমানসহ অনেকেই আসামি ছিলেন, তারা বেকসুর খালাস পেয়েছেন। তাহলে কারাগারে বন্দি থাকা আলেমরা কেন মুক্তি পাবে না, এটা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জিজ্ঞাসা। তাহলে কি আইন ক্ষমতাবানদের জন্য, আর অসহায়দের জন্য কোন আইন নেই?

আলেমরা অনতিবিলম্বে সরকারের নিকট বৈষম্যের শিকার সব আলেমদের ঈদের আগেই মুক্তির দাবি জানান। না হয় ঈদের পর দেশের জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন।

সমাবেশ শেষে বৃষ্টি উপেক্ষা করে বায়তুলে মোকাররম উত্তর গেট থেকে মিছিল শুরু হয়ে পল্টন মোড়, দৈনিক বাংলা হয়ে শাপলা চত্বর গিয়ে দোয়ার মাধ্যমে শেষ হয়।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত