• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না: সারজিস

   ৩০ মে ২০২৫, ০৬:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। তিনি বলেন, আমরা চাই আগামীতে দল বা মার্কা দেখে ভোট নয়, যিনি ভালো মানুষ এলাকার উন্নয়নে কাজ করবেন এমন মানুষকেই ভোট দিয়ে নির্বাচিত করুন।

শুক্রবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা জেলার সাত উপজেলা সফরের শুরুতে গোবিন্দগঞ্জ উপজেলার চৌরাস্তায় আয়োজিত পথসভার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা দেশের সকল পর্যায়ের মানুষের দুঃখ, দুর্দশার কথা শুনছি। সারাদেশে দ্রব্যমুল্যের সিন্ডিকেট খেটে খাওয়া মানুষের অবস্থা নাভিশ্বাস তুলেছে। মানুষের চাওয়া-পাওয়াার ওপর ভিত্তি করেই নাগরিক পার্টি ইসতেহার ঘোষণা করবে। 

গাইবান্ধা জেলার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরে সারজিস আলম বলেন, এই জেলায় শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়নের পাশাপাশি অন্যতম দাবি হচ্ছে গোবিন্দগঞ্জ ইপিজেড বাস্তবায়ন। ইপিজেড বাস্তবায়ন হলে গাইবান্ধার জেলার ভাগ্য পরিবর্তন হতে পারে। তবে ইপিজেড হওয়ার জন্য সরকারের সাথে রাজনৈতিক দলের নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে।

উত্তরাঞ্চল কৃষি প্রধান এলাকা উল্লেখ করে তিনি বলেন, উত্তরের কৃষককে সিন্ডিকেট করে জিম্মি করা হয়। কৃষকের ফসল রাখার মতো পর্যাপ্ত হিমাগার নেই। অল্প যা কিছু হিমাগার আছে সেখানেও সিন্ডিকেট করে কৃৃষকদের ভোগান্তিতে পড়তে হয়। উত্তরের কৃষি আর সবুজ শিল্পায়নে ভরপুর। তাই গোবিন্দগঞ্জ কিংবা উত্তরাঞ্চলকে নিয়ে একটি মডেল রোড ম্যাপ তৈরির দাবি জানান সারজিস।

পথসভায় সারজিস আলম ছাড়াও আরও বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক ডা.মাহমুদা মিতু, নাজমুল হাসান সোহাগ, সদস্য ফিহাদুর রহমান দিবস।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে