• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

জিয়াউর রহমানের সমাধিতে সালাহউদ্দিন

ড. ইউনূস বিএনপিকে কেন দোষারোপ করলেন বোধগম্য নয়

   ৩০ মে ২০২৫, ০৩:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে বিএনপিকে কেন দোষারোপ করলেন তা বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (৩০ মে) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা যখনই ডেকেছেন রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আলোচনা করেছে। সব দলই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। কিন্তু প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয়।

তিনি বলেন, সমস্ত জাতি নির্বাচনের জন্য অপেক্ষমান। তাই শিগগিরই ডিসেম্বরে মধ্যে নির্বাচন এমন ঘোষণার আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ। এ সময় শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিও জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতার জন্য জন্ম হয়েছে জিয়াউর রহমানের। বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, অগ্রগতি রুখে দেওয়ার জন্য জিয়াকে হত্যা করা হয়েছে। তাই আমরা এমন সমাজ বিনির্মাণ করব, যেনো দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করতে না হয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে