• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়

শান্তি মিশনে সুনামের সঙ্গে কাজ করছে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

   ২৯ মে ২০২৫, ০৯:৩৯ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

শান্তিরক্ষী মিশনে যোগ দেয়ার পর থেকেই বাংলাদেশ সুনাম ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর মসজিদ কমপ্লেক্স এলাকায় আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে ‘পিসকিপার্স রান’ শেষে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা জানান, শান্তি মিশনে অংশ নেয়ার পর থেকে দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে উজ্জ্বল হয়েছে। শান্তিরক্ষী মিশনের সদস্যদের পেশাদারিত্বের কারণে বাংলাদেশ আগামীতে আরও সুনাম অর্জন করবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, শান্তি মিশনে গিয়ে শুধু একটি দেশকে পুনর্গঠনই নয়; সাধারণ মানুষের জীবন মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ শান্তি মিশনের সদস্যরা।

এর আগে, তেজগাঁও বিমানবন্দর থেকে রান করেন বিভিন্ন সময় শান্তি মিশনে অংশ নেয়া সদস্যরা। সেখানে থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে ফ্যালকন হলের ভেতরে এসে শেষ হয় পিসকিপার্স রান।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নজরুলের সাহিত্য বিশ্বে ছড়িয়ে দিতে কমিটি গঠনের নির্দেশ: সংস্কৃতিমন্ত্রী
নজরুলের সাহিত্য বিশ্বে ছড়িয়ে দিতে কমিটি গঠনের নির্দেশ: সংস্কৃতিমন্ত্রী
দেশে প্রথমবার টাঙ্গাইল শাড়ি বুননের মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি
দেশে প্রথমবার টাঙ্গাইল শাড়ি বুননের মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি
আজ শ্রীমঙ্গল যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ শ্রীমঙ্গল যাচ্ছেন প্রধানমন্ত্রী