• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস, নদীর পানি বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে জয়ের আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ

সম্মানের সঙ্গে বিদায় নিন: অন্তর্বর্তী সরকারকে মঈন খান

   ২৮ মে ২০২৫, ০৬:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা দিচ্ছি, দেবো। আশা করি তারা সফল হবে, নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নেবেন তারা। না হলে বিক্ষুব্ধ তরুণ সমাজের আন্দোলনে কিন্তু পালাতে পারবেন না।

বুধবার (২৮ মে) রাজধানী পল্টনে বিএনপির তিন অঙ্গ সংগঠনের আয়োজনে তারুণ্যের সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, জুলাই আগস্টে আমাদের প্রথম বিজয় হয়েছে। আমাদের আন্দোলন কিন্তু থেমে যায়নি। আমরা বিজয়ের দ্বিতীয় পর্যায়ে রয়েছি। বাংলাদেশকে গণতন্ত্রে রূপ দিতে হবে। অবিলম্বে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। জনগণ চায় গণতন্ত্র।

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের তরুণরা জেগে উঠেছে দাবি করে তিনি বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের দেশকে ধ্বংস করেছিল। দেশের তরুণ ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজকে নয়াপল্টনে মহাসমাবেশ তারুণ্যের সমুদ্রে পরিণত হয়েছে।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় মহাসমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদসহ অনেকে।

এর আগে, সকাল থেকেই ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান