• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস, নদীর পানি বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে জয়ের আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ

মির্জা আব্বাস

অন্তর্বর্তী সরকারের নব্বইভাগ এই দেশের নাগরিক নয়

   ২৮ মে ২০২৫, ০৫:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার (২৮ মে) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশে’ তিনি এ আহ্বান জানান।

নির্বাচন অবশ্যই দরকার এ কথা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেছেন, নির্বাচিত সরকার থাকলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তো না।

মির্জা আব্বাসের দাবি, দেশের মানুষকে অবজ্ঞা করেছে অন্তর্বর্তী সরকার। সরকারে যারা আছে, তাদের নব্বইভাগ এই দেশের নাগরিক নয়।

ড. মুহাম্মদ ইউনূসের সরকারের সময় শেষ বলে মন্তব্য করেন তিনি। বলেছেন, ৯ মাসে নির্বাচন দিতে পারেনি, পারবেও না। সময় শেষ, আপনারা আপনাদের ব্যাবস্থা নিন। একটি অংশ আজকে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় না।

নয় মাসে কোনও সংস্কার করতে না পারায় জনগণের কাছে সরকারকে ক্ষমা চাওয়ার পরামর্শও দেন এ বিএনপি নেতা। বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংককে ব্যবসার অনুমতি দেয়ায় সমালোচনাও করেন মির্জা আব্বাস। এ নিয়ে তার বক্তব্য, দেশের মানুষ বোকা নয়।

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এতে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। সঞ্চালনা করছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান