• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস, নদীর পানি বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে জয়ের আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

   ২৬ মে ২০২৫, ০৮:৪৪ পি.এম.

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:  

বৃষ্টি উপেক্ষা করেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলার নবগঠিত কমিটির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে ) বিকালে শহরের ঐতিহাসিক রথখলা ময়দান থেকে এ আনন্দ মিছিল বের করে জেলা ছাত্রদল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরানথানা গিয়ে শেষ হয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। মিছিলটিতে কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলা ও বিভিন্ন ইউনিট থেকে আগত নেতা-কর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সভাপতি শরিফুল ইসলাম নিশাদ এবং সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর, যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটি।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এই কমিটি গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ছাত্রদলের ভবিষ্যৎ আন্দোলনের অগ্রভাগ হবে।

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে ১১ দলীয় জোটের বিশাল সমাবেশ
যশোরে ১১ দলীয় জোটের বিশাল সমাবেশ
ব্রিজের অভাবে ৩০ হাজার মানুষের দুর্ভোগ, নির্মাণের দাবিতে মানববন্ধন
ব্রিজের অভাবে ৩০ হাজার মানুষের দুর্ভোগ, নির্মাণের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু