• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস, নদীর পানি বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে জয়ের আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ

অনলাইন জুয়ার টাকা জোগাড় করতে হত্যা

বাক-প্রতিবন্ধী মহিলা হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

   ২৬ মে ২০২৫, ০৭:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন গাজীবাড়ি এলাকায় মোস্তফার বাসায় ভাড়াটিয়া বাক ও শ্রবন প্রতিবন্ধী চাকুরীজীবি মহিলার লাশের সংবাদ প্রাপ্তির সাথেই পিবিআই গাজীপুর জেলার ক্রাইমসিন দল ঘটনাস্থলে পৌছে ছায়া তদন্ত শুরু করে। উক্ত ঘটনায় বাক ও শ্রবন প্রতিবন্ধীর মা বাদী হয়ে জিএমপি এর টঙ্গী পূর্ব থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা নং-৪৮, তাং- ২১/০৫/২৫ ধারা-৩০২/৩৪ দায়ের করেন।

পরবর্তীতে পিবিআই গাজীপুর স্ব-উদ্যোগে মামলাটি গ্রহণ করে তথ্য প্রযুক্তির মাধ্যমে ২ মাস পূর্বে হারিয়ে যাওয়া মোবাইলের সূত্র ধরে হত্যার রহস্য উদঘাটন করে এবং হত্যার সাথে জড়িত পাশের রুমের ভাড়াটিয়া স্বামী ও স্ত্রী কে গ্রেপ্তার করে। হারিয়ে যাওয়া মোবাইলটি অভিযুক্তের বন্ধুর কলিগের নিকট হতে পিবিআই গাজীপুর উদ্ধার করে জব্দ করে। অভিযুক্ত স্বামী-স্ত্রী দুজনই বিজ্ঞ আদালতে নিজেদের জড়িয়ে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

পিবিআই এর জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অভিযুক্ত স্বামী অনলাইন জুয়ায় আসক্ত। সে ডিসিস্টের( বাক ও শ্রবন প্রতিবন্ধী চাকুরীজীবি মহিলা) ঈদ বোনাসের কথা জানতে পারে এবং অনলাইন জুয়ার টাকা জোগাড়ের জন্য স্ত্রীকে সাথে নিয়ে ভোর বেলায় ডিসিস্টের রুমে ঢুকে তার হাত, পা, মুখ বেধে হত্যা করে বোনাসের টাকা ও ২ কেজি চাল নিয়ে ঘর থেকে বের হয়ে দরজার ছিটকিনি দিয়ে চলে যায়। পরবর্তীতে নিজেদের সন্দেহের বাহিরে রাখার জন্য তারাই সকালে অভিনয় করে বাড়ির মালিককে ডেকে আনে ডিসিস্টের কোনো সাড়া শব্দ নাই বলে এবং বাড়ির মালিককে দিয়ে পুলিশকে ফোন দিয়ে ডেকে আনে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে ১১ দলীয় জোটের বিশাল সমাবেশ
যশোরে ১১ দলীয় জোটের বিশাল সমাবেশ
ব্রিজের অভাবে ৩০ হাজার মানুষের দুর্ভোগ, নির্মাণের দাবিতে মানববন্ধন
ব্রিজের অভাবে ৩০ হাজার মানুষের দুর্ভোগ, নির্মাণের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু