• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ

   ২৫ মে ২০২৫, ০৭:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার (২৫ মে) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত পদসংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত বুধবার (২১ মে) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে ৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল। সেই সঙ্গে পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছিল পিএসসি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ
বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ
২৭তম বিসিএসের বঞ্চিত আরো ৯৬ জনকে নিয়োগ
২৭তম বিসিএসের বঞ্চিত আরো ৯৬ জনকে নিয়োগ
কৃষি ও পর্যটন খাতে ৮৮৬৫ কর্মী নেবে ইতালি
কৃষি ও পর্যটন খাতে ৮৮৬৫ কর্মী নেবে ইতালি