• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

উত্তাল সমুদ্র সৈকত

৩ নম্বর সতর্ক সংকেত, ঘূর্ণিঝড়ের শঙ্কা

   ২৩ মে ২০২৫, ০৪:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি

বৈরী আবহাওয়ার ফলে উত্তাল কক্সবাজার সমুদ্র সৈকত। বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতে অব্যাহত রয়েছে। থেকে থেকে হচ্ছে বৃষ্টিপাত। এ পরিস্থিতি আরও কয়েকদিন থাকার পাশাপাশি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৩ মে) এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান।

তিনি জানান, ‘উপকূলজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থা ২-৩ দিন অব্যাহত থাকতে পারে। চলতি মাসের ২৬, ২৭ কিংবা ২৮ তারিখের দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা দূর্বল ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।’ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতে সতর্কতা হিসেবে লাল-হলুদ পতাকা উত্তোলন করা হয়েছে। অনেক পর্যটক সতর্কতা উপেক্ষা করে সমুদ্রে গোসলে নামছেন। তাদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন লাইফগার্ড সদস্য, বীচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত