• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

বিএনপি নেতা ওয়াহিদুজ্জামানকে হুমকি

   ২১ মে ২০২৫, ০৪:৩৪ পি.এম.
ছবি: স

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক একেএম ওয়াহিদুজ্জামানকে (এপোলো) হুমকি দেওয়া হয়েছে।

বুধবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি হুমকির বিষয়টি প্রকাশ করেছেন। তবে কে এবং কী হুমকি দিয়েছে তা বিস্তারিত উল্লেখ করেননি।

ওয়াহিদুজ্জামান ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘হুমকি দিয়েন না। দেশে আমার কোনো কিছু প্রাপ্তির স্বার্থ নাই (যেটা আপনাদের আছে)। তাই আমার ন্যূনতম ক্ষতি করার কোনো সামর্থ্যও আপনাদের নাই। মনে রাখবেন : আপনাদের আগের সরকারের আমলে যারা আমাদের এমন হুমকি-ধামকি দিয়েছে, তাদের কেউ এখন পলাতক আর বাকিরা হেলমেট পরে হাঁটে।’

তিনি আরও লিখেছেন, ‘দীর্ঘ ১৭ বছর হাসিনা উচ্ছেদ আন্দোলনের শেষ পর্যায়ে আপনাদের কেউ কেউ আমাদের সাথে যোগ দিয়েছিলেন, সেই সহযোদ্ধা হিসেবে সম্মান করে উপরের সতর্কবার্তাটা দিলাম। ভুলে যাবেন না, আমরা হাসিনার আমলে আপনাদের চেয়ে বেশি সময় আন্দোলন করেছি এবং আপনাদের চেয়ে বেশি অত্যাচারিত হয়েছি। আমাদের ত্যাগ এবং অনির্বাচিতভাবে ক্ষমতায় না বসার দৃঢ় অঙ্গীকারের কারণেই আজ সামান্য অবদান বা কোনো অবদান না রেখেই আপনারা ক্ষমতায় বসেছেন।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত