• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ইশরাক যৌক্তিকভাবে মেয়র পদে বসতে চাইলে গায়ের জোর? প্রশ্ন নুরের

   ১৯ মে ২০২৫, ০৭:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকরা সোমবার (১৯মে) নগর ভবন ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা।

এই আন্দোলনকে ‘গায়ের জোর’ বলে অ্যাখ্যা দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি এক ফেসবুক পোস্টে বলেন, ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি এ নিয়ে আজ সোমবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন।

ওই পোস্টে নুর বলেন, ‘তোমরা দল বানাতে হিযবুত তাহরীর, জঙ্গি কার্যক্রমে অভিযুক্ত এজাজকে উত্তরে মেয়র হিসেবে বসাতে পারবা আর ইশরাক যৌক্তিকভাবে বসতে চাইলে গায়ের জোর?’

চার দিন ধরে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন করছেন ইশরাকের সমর্থকরা। ‘ঢাকাবাসী’ ব্যানারে বৃহস্পতিবার থেকে টানা বিক্ষোভ কর্মসূচি চলছে।

আন্দোলনকারীরা জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ গ্রহণ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে