• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

ইবিতে ছাত্রশিবিরের আয়োজনে বিজ্ঞান উৎসব

   ১৯ মে ২০২৫, ০৬:২২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আয়োজনে ৩ দিনব্যাপী ‘ইসমাইল আল-জাযারি বিজ্ঞান উৎসব -২০২৫' আয়োজন করা হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা একাডেমিক ভবনের ১০১ নং কক্ষে ‘প্রোগ্রামিং কন্টেস্ট’ এর মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শাখার সভাপতি শোয়াইব আহম্মেদ-সহ বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা। 

এ সময় ইবি শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ছাত্রশিবির শুধু রাজনৈতিক সংগঠন নয়। তাদের কাজ রাজনীতি করা না, তবে তারা রাজনীতি সচেতন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশকে নিয়ে তারা ভাবে। ছাত্রশিবির হচ্ছে একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান। একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা আয়োজন করেছি এই সাইন্স ফেস্টের।

তিনি আরও বলেন, ‘আমাদের মাঝে অনেক প্রতিভা আছে কিন্তু সেইগুলো অ্যাপ্রিশিয়েট করার মত লোক নেই। তাদের জায়গা তৈরি করে দেয়া হচ্ছে না। ছাত্রশিবির এই উদ্যোগ নিয়েছে যার মধ্যে যে প্রতিভা আছে তা বিকশিত হোক। দেশের মানুষ দেখুক, সরকার দেখুক। তাদেরকে উৎসাহ দিক, পেট্রোনাইজ করুক। আমরা আশা রাখি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দেশসেরা, বিশ্বসেরা সাইন্টিস্ট বের হয়ে আসবে।’

উল্লেখ্য,  ১৯ মে থেকে আগামী ২০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলায় এ উৎসব অনুষ্ঠিত হবে। বিজ্ঞান উৎসবে প্রতিযোগিতা সমূহের মধ্যে রয়েছে বিজ্ঞান অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী ও রুবিক্স কিউব প্রতিযোগিতা। প্রতিযোগিতায় লক্ষাধিক টাকার পুরস্কার থাকবে পাশাপাশি প্রত্যেক অংশগ্রহণকারী জন্য থাকবে সার্টিফিকেটের ব্যবস্থা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন