• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

সিপিবি’র দুই দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

   ১৮ মে ২০২৫, ০৫:৩৪ পি.এম.
সিপিবি’র দলীয় প্রতীক

নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারের রাখাইনে সহায়তার নামে ‘মানবিক করিডর’ এবং চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে ২৩ ও ২৪ মে দুই দিনব্যাপী সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

রোববার (১৮ মে) সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বলেন, অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দৃশ্যমান উদ্যোগ না নিয়ে রাষ্ট্রীয় এমন অনেক সিদ্ধান্ত নিচ্ছে বা নিতে যাচ্ছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়। রাখাইনে করিডর এবং নিজস্ব সক্ষমতা ও লাভজনক থাকার পরও বিদেশি কোম্পানিকে বন্দর লিজ দেওয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পরিপন্থী।

বিবৃতিতে করিডর, বন্দর বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে শ্বেতপত্র প্রকাশ ও দেশ-মানুষের স্বার্থবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এ ছাড়া বিবৃতিতে যেকোনো অজুহাতে নির্বাচন বিলম্বিত করা, সাম্রাজ্যবাদী ‘প্রক্সি ওয়ার’–এর মধ্যে দেশকে জড়িয়ে ফেলাসহ দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক প্রগতিশীল দল, সংগঠন ও সচেতন মানুষকে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায় সিপিবি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক