• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মঈন খানের নৈশভোজে কূটনীতিকদের মিলনমেলা

   ১৫ মে ২০২৫, ০১:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার-এর বিদায় উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাসায় নৈশভোজের আয়োজন করা হয়েছিল। বিএনপি চেয়ারপারসন আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির সদস্যও মঈন খান। তার এই আয়োজন যেন পরিণত হয়েছিলো কূটনীতিকদের মিলনমেলায়।

বুধবার (১৪মে) রাতে মঈন খানের গুলশান-২ এর বাসায় এই নৈশভোজের আয়োজন করা হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, নৈশভোজে উপস্থিত ছিলেন বৃটিশ হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত রাষ্ট্রদূত মাইকেল মিলার ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১২টি দেশের রাষ্ট্রদূত।

নৈশভোজে অতিথিদের স্বাগতম জানান আব্দুল মঈন খানের স্ত্রী অ্যাডভোকেট খন্দকার রোখসানা। এসময় দেশের সমসাময়িক ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অতি তৎপরতা’ নিজ দপ্তরে দরকার ছিল: রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত
সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান বাসদের
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী ওসমান হাদি হত্যার বিচার নিয়ে টালবাহানা করছে সরকার